October 6, 2026, 5:41 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে পর্যটককে ছুরিকাঘাত ; ৭২ ঘণ্টার মধ্যে ২ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানের মেঘলা এলাকায় পর্যটকদের ছিনতাইয়ের ৭২ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত মালামালসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বান্দরবান জেলা পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন।

ছিনতাইয়ের ঘটনায় জড়িত আবদুর রহমান ও মহিউদ্দিনকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মুন্না নামের অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসময় পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, পর্যটন নগরী বান্দরবান সম্প্রীতির জেলা। এখানে এ ধরনের ঘটনা খুবই স্পর্শকাতর বিষয়। তাই এ ঘটনা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

গত সোমবার (১৮ ডিসেম্বর) বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে বিকেল সাড়ে ৫টায় মেঘলা পর্যটন কেন্দ্রের কেবল কার পয়েন্টের ওপরে দোকান ঘর এলাকায় পর্যটক তসলিম উদ্দিন এবং তার স্ত্রী রিতু আকতারের মোবাইল ও টাকা ছিনতাই করে একদল ছিনতাইকারী। এ সময় তাদের ছুরিকাঘাতে করে তসলিম উদ্দিন আহত হন।

আহত পর্যটকের স্ত্রী রিতু আকতার জানান, দুপুরে ময়মনসিংহ থেকে মোটরবাইক নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বান্দরবান আসেন এই তারা। পরে মেঘলা পর্যটন কেন্দ্রে ভ্রমণে যান। সন্ধ্যায় ফেরার পথে কেবল কার পয়ন্টের একটু ওপরে নির্জন এলাকায় পৌঁছালে দুই যুবক তাদের গতিরোধ করে সঙ্গে থাকা সব কিছু দিয়ে দিতে বলে। এ সময় ছিনতাইকারীরা তার স্বামীকে ছুরিকাঘাত করে আহত করে। পরে তাদের আত্মচিৎকারে পার্শ্ববর্তী দোকান থেকে লোকজন এসে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করা হয়। আহত তসলিমকে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন রায়হান কাজেমি, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরকে



Our Like Page