August 10, 2026, 10:12 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিবিসির একদল সাংবাদিকদের মারধর করল ইসরায়েলি পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা তাদের একদল সাংবাদিককে মারধর করেছে ইসরায়েলি পুলিশ।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর তেল আবিবসহ বিভিন্ন শহরে সংবাদ সংগ্রহ ও সেগুলো প্রচারের কাজ করছিলেন বিবিসির এই সাংবাদিকরা।

গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) তেল আবিবে কাজ শেষে হোটেলে ফেরার সময় সাংবাদিকদের গাড়িটি আটকায় পুলিশ।

ওই সময় গাড়িতে ছিলেন ইসরায়েলি সাংবাদিক মুহান্নাদ তুতুনজি এবং হাইথাম আবুদিয়াব এবং তাদের বিবিসি অ্যারাবিক দলটি।

তাদের গাড়িতে ‘টিভি’ লেখা সংবলিত স্টিকার ছিল। তা সত্ত্বেও তাদের গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামানো হয়। এরপর গাড়ির ভেতর তল্লাশি চালানো হয় এবং তাদের দেওয়াল চেপে ধরা হয়।

বিবিসির এক মুখপাত্র বলেছেন, ‘সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে কাজ করার সুযোগ দিতে হবে।’

সাংবাদিক মুহান্নাদ তুতুনজি এবং হাইথাম আবুদিয়াব জানিয়েছেন, তারা নিজেদের বিবিসির সাংবাদিক হিসেবে পরিচয় দেন এবং পুলিশের কাছে তাদের পরিচয়পত্র দেখান।

যখন তুতুনজি পুলিশের এই হয়রানির বিষয়টির ভিডিও করতে যান তখন তার ফোন কেড়ে নেওয়া হয় এবং সেটি মাটিতে আছড়ে ফেলে ভেঙে ফেলা হয় এবং তার গলা চেপে ধরা হয়।

বিবিসির মুখপাত্র বিবৃতিতে আরও বলেছেন, ‘আমাদের বিবিসি অ্যারাবিকের একটি দলকে তেল আবিবে পাঠানো হয়েছে। স্পষ্টভাবে মিডিয়া লেখা সত্ত্বেও ইসরায়েলি পুলিশ তাদের গাড়ি আটকায় এবং হামলা করে।’

হামলার বিষয়ে কথা বলতে ইসরায়েলি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি।

এদিকে বিবিসির সাংবাদিকদের উপর দখলদার ইসরায়েলি পুলিশ এমন সময় হামলা চালাল যখন— তাদের সেনাদের হামলায় লেবাননে বার্তাসংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page