October 6, 2026, 5:39 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার তর্কের জেরে যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাকবিতণ্ডার জেরে সুহিনূর ওরফে সফিক (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সফিক ওই গ্রামের হাফেজ মিয়ার ছেলে। এই ঘটনায় অভিযুক্ত আব্দুর রহমান ও ফয়জুর রহমান নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা একই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি একই ইউপির গ্রামে অলেক শাহ মাজারে ওরস অনুষ্ঠিত হয়েছে। সেই সময় একই গ্রামের রুবেলের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রহমানের বাকবিতণ্ডা হয়। এরই জেরে মঙ্গলবার রাতে আব্দুর রহমানের বাড়িতে লোকজন নিয়ে যায় রুবেলের ভাই সফিক। সেখানে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সফিককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আব্দুর রহমান ও তার ভাই ফয়জুর রহমান। পাশাপাশি তারা দুই ভাইও আহত হয়। আহত সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সফিককে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, অভিযুক্ত দুই ভাইকে আটক করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে।



Our Like Page