August 15, 2026, 5:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ভারতে ১ বছরে মুসলিম বিরোধী বিদ্বেষী বক্তব্য বেড়েছে ৬২ শতাংশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ২০২৩ সালের প্রথম ছয় মাসের তুলনায় দ্বিতীয়ার্ধে মুসলিম বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ওয়াশিংটনে ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) রিসার্চ গ্রুপের রিপোর্টে ওই তথ্য প্রকাশ্যে এসেছে। গতকাল (সোমবার) তারা বলেছে, ইসরাইল এবং গাজার মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল তা গত ৩ মাসে ভারতে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইন্ডিয়া হেট ল্যাব দেখেছে ২০২৩ সালে দেশে ৬৬৮ টি ঘৃণাসূচক বক্তব্যে মুসলমানদের টার্গেট করা হয়েছিল। এর মধ্যে প্রথম ছয় মাসে ২৫৫টি ঘটনা রেকর্ড করা হয়েছে এবং দ্বিতীয়ার্ধে ৪১৩ টি ঘটনা দেখা গেছে।গুরুত্বপূর্ণ বিষয় হল- হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় থাকা রাজ্যগুলোতে ৭৫ শতাংশ এমন ঘটনা দেখা গেছে।

মহারাষ্ট্র, উত্তর প্রদেশ এবং মধ্য প্রদেশে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের সবচেয়ে বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে। জানা গেছে, ঘৃণামূলক বক্তব্যের মোট ঘটনা ৬৬৮টি। বিজেপিশাসিত রাজ্যে ৪৫৩টি। অ-বিজেপিশাসিত রাজ্যে- ১৭০টি, জাতীয় রাজধানী দিল্লিতে-৩৭টি এবং কেন্দ্রীয় সরকার-শাসিত অঞ্চলে-৮টি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা ঘটেছে। ‘আইএইচএল’ রিপোর্ট অনুসারে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত (এ সময়ের মধ্যে ফিলিস্তিনের হামাস ইহুদিবাদী ইসরাইলে হামলা চালিয়েছিল এবং এর পরে ইসরাইলের পাল্টা বর্বর হামলায় গাজায় উত্তেজনা এবং বিরোধ বেড়ে যায়)। ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের ৪১টি ঘটনা রেকর্ড করা হয়েছে এবং এসব ক্ষেত্রে যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে।

গবেষণা টিমটি আরও বলেছে তারা জাতিসংঘের ঘৃণাত্মক বক্তব্যের সংজ্ঞা ব্যবহার করেছে। ‘আইএইচএল’ বলেছে, হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর অনলাইন কার্যকলাপের উপর নজরদারি করার সময় এই তথ্য প্রকাশ্যে এসেছে। এ সময়ের মধ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ঘৃণাত্মক বক্তব্য সম্পর্কিত যাচাইকৃত ভিডিওগুলো দেখেছে, বিশ্লেষণ করেছে এবং ভারতীয় মিডিয়ার মাধ্যমে রিপোর্ট করা ঘটনাগুলো সংকলন করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page