October 4, 2026, 5:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ভারত মহাসাগরে মার্কিন-ইসরাইলি জাহাজে ইয়েমেনি হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রথমবারের মতো ভারত মহাসাগরে ইসরাইলি ও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী।

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যার প্রতিবাদে এতদিন লোহিত সাগর, আরব সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে হামলা সীমিত রেখেছিল ইয়েমেন। এবার তা আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেয়া হলো।

দেশটির সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার রাজধানী সানায় গাজার সমর্থনে লাখ লাখ মানুষের সাপ্তাহিক বিক্ষোভ সমাবেশে দেয়া ঘোষণায় এ খবর জানান।

তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ভারত মহাসাগরে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তিনটি ইসরাইলি ও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। তিনটি হামলাই সফল হয়েছে বলে জেনারেল সারি উল্লেখ করেন। তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছিলেন, তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইল সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। এর পাশাপাশি ইয়েমেনি যোদ্ধারা ভারত মহাসাগর থেকে দক্ষিণ আফ্রিকার ‘কেপ অফ গুড’ পর্যন্ত ইসরাইল-বিরোধী অভিযান বিস্তৃত করবে।



Our Like Page