September 7, 2026, 7:13 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে ককটেল বিস্ফোরণ ; আহত ৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ছয়জন কর্মী আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ একাধিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

ভুক্তভোগী ও এলাকা সূত্রে জানায়, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগমের ঈগল প্রতীকের পক্ষে লক্ষ্মীপুরে ইউপির সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। এ সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপের সমর্থকেরা পেছন থেকে ওই মিছিলের ওপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে করে ওই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ককটেলের আঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী লক্ষ্মীপুর ইউপি সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী, মালেক হাওলাদার, আকলিমা বেগমসহ ৬ কর্মী আহত হয়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে খবর পেয়ে খাসেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী লক্ষিপুর ইউপির সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী বলেন, ‌‘ঈগলের পক্ষ শান্তিপূর্ণ মিছিল বের করলে আমাদের মিছিলে ককটেল হামলা চালানো হয়। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ নিয়ে এ হামলা চালিয়েছে ফজলু বেপারীর লোকজন। আমরা এ হামলার সঠিক বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত ফজলু বেপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এই প্রতিনিধি অপারগ হয়েছেন।

কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, ‘আমরা জেনেছি ককটেল বিস্ফোরণের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে তা সঠিকভাবে জানি না।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page