October 5, 2026, 7:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলি ইউনিটের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ইঙ্গিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের এক সামরিক ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছে। এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী ওয়াশিংটনের এমন পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র বিভাগ পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ইসরাইলের একটি ইউনিটকে সামরিক সহায়তা বন্ধের সুপারিশ করেছে- এমন প্রতিবেদনের ব্যাপারে ইতালিতে জানতে চাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ধরনের পদক্ষেপের ইঙ্গিত দেন।
ইসরাইলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাসের চালানো ৭ অক্টোবরের নজিরবিহীন হামলার আগে মানবাধিকার লঙ্ঘনের এসব অভিযোগ আসে।
বিস্তারিত কিছু উল্লেখ না করে ব্লিঙ্কেন বলেন, তার বিভাগ মানবাধিকার লঙ্ঘন করা বিদেশি নিরাপত্তা বিভিন্ন ইউনিটকে সামরিক সহায়তা পাঠানো নিষিদ্ধ করা আইনের আওতায় তদন্ত করছে।
তারপর তিনি আরো বলেন, ‘আমি মনে করি, এটা বলা ন্যায় সঙ্গত যে- আপনারা খুব শিগগিরই এর ফলাফল দেখতে পাবেন।’
২০২২ সালের শেষের দিকে মার্কিন পররাষ্ট্র বিভাগ ইসরাইলে থাকা তাদের দূতাবাসের কর্মীদের পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর নেটজাচ ইহুদা ব্যাটালিয়নের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের নির্দেশ দেয়।



Our Like Page