October 4, 2026, 5:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সিউল সফরের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। গত দুই মাসের মধ্যে এই প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল দেশটি, সেটিও আবার এমন এক সময়ে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সফর করছেন।

সোমবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাসের মধ্যে সোমবার প্রথমবারের মতো সমুদ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দেশটি এমন এক সময়ে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল যখন গণতন্ত্রের অগ্রগতির বিষয়ে প্রেসিডেন্ট ইউন সুক ইওলের আয়োজিত একটি সম্মেলনে যোগ দিতে সিউল সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের দক্ষিণে একটি অঞ্চল থেকে একাধিক স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপের পর সেসব ক্ষেপণাস্ত্র কোরীয় উপদ্বীপের পূর্ব দিকে গিয়ে পড়ে।

অবশ্য পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আরও বিশদ কোনও তথ্য প্রদান করেনি। তবে তারা বলেছে, যুক্তরাষ্ট্র এবং জাপানের সাথে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য শেয়ার করছে তারা।

এদিকে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি জাপানের উপকূলরক্ষীরাও শনাক্ত করে। পরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই মিসাইল উৎক্ষেপণের নিন্দা জানান।

জাপানের কোস্টগার্ড বলছে, উৎক্ষেপণকৃত মিসাইলটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে হয়েছে।

জাপান পরে জানায়, তারা উত্তর কোরিয়ার দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টিও শনাক্ত করেছে এবং উভয় ক্ষেপণাস্ত্রই দেশটির এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকার বাইরে পড়েছে।

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই উৎক্ষেপণকে জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

তিনি বলেছেন, ‘উত্তর কোরিয়ার এই ধরনের ধারাবাহিক পদক্ষেপ আমাদের অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং এটি একেবারেই অগ্রহণযোগ্য।’



Our Like Page