August 16, 2026, 10:20 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

মিশর-ফ্রান্স ও জর্ডানের নেতারাদের সতর্ক বার্তা ; রাফায় হামলা হলে ইসরায়েলের বিপজ্জনক পরিণতি হবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিশর, ফ্রান্স ও জর্ডানের নেতারা ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলা হলে ইসরায়েলকে ‘বিপজ্জনক পরিণতি’ ভোগ করতে হবে। তারা গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে ‘অবিলম্বে’ হামাসের সঙ্গে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন।

বিশ্বের বেশ কয়েকটি প্রভাবশালী পত্রিকায় এই্ তিন নেতার যৌথ বিবৃতি বেশ ফলাও করে ছাপা হয়েছে।
তারা বলেছেন, ‘আমরা রাফায় অভিযানের বিরদ্ধে ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিয়ে বলেছি রাফায় হামলার পরিণতি হবে বিপজ্জনক।
কারণ, ইতোমধ্যে ওই এলাকায় ফিলিস্তিনের বিভিন্ন এলাকার ১৫ লক্ষ বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে।’
তারা বলেছেন, এ ধরনের অভিযান ‘শুধুমাত্র আরও মৃত্যু ও দুর্ভোগ বয়ে আনবে’ এবং ‘আঞ্চলিক উত্তেজনাকে হুমকির দিকে ঠেলে দিবে।’
ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রাফায় আক্রমণের জন্য আমরা দিন-ক্ষণ নির্ধারণ করেছি। নেতানিয়াহু’র এমন মন্তব্যের পর মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা রাফাহতে যে কোনও ধরনের হামলার বিরোধী। কারণ, সেখানে ১৫ লক্ষেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
একই সময়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট পরামর্শ দিয়েছিলেন, জিম্মিদের বিষয়ে হামাসের সঙ্গে একটি চুক্তির জন্য এখনই সঠিক সময়।
মিশরের রাজধানী কায়রোতে জিম্মি-বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালীন তার মন্তব্য এসেছে।
সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসও আলোচনায় অংশ নিচ্ছেন। তার উপস্থিতি চুক্তির ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপকে ইঙ্গিত দেয়।
হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, ইসরায়েলি প্রস্তাব হামাসের দাবি পূরণ করেনি তবে তারা বলেছে ইসরায়েলে প্রস্তাবটি পরীক্ষা করা হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page