October 6, 2026, 5:18 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন ; ৪ জন দগ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত পৌনে ৯ টার দিকে খোদা হাফেজ সড়ক সংলগ্ন জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন লাগে। এসময় ফ্যাক্টরিতে থাকা ৪ জন দগ্ধ হয়েছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ৯ টার দিকে মুন্সীগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ মুন্সীগঞ্জ সড়কে একতলা টিন সেটের জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন লাগে। এই ঘটনায় চার জন দগ্ধ হন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন- ইকবাল (৩৫), মতিউর রহমান (৩৩), রাকিব (২৬) ও অপরজন অজ্ঞাত। তাকে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনিস্টিউটে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর ফায়ার সার্ভিসের দুইটি ও নারায়ণগঞ্জের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। আশপাশে কোনো আবাসন না থাকায় আগুন ছড়াতে পারেনি। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।



Our Like Page