October 6, 2026, 5:41 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুরের গাংনীতে এস বি পরিবহনের ধাক্কায় বুলবুল হোসেন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৩ জন।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলাধীন চেংগাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল হোসেন গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী এস বি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর চলাচলকৃত পাখি ভ্যানটিকে ধাক্কা দিলে খাদে পড়ে যায়।

দ্রুত স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাখি ভ্যানচালক বুলবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

গাংনী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। নিহত ও আহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরিবর্তী আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। পরিবহন চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।



Our Like Page