September 7, 2026, 7:39 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

যশোরের পুটখালী সীমান্ত থেকে দুই কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা মূল্যের দুই কেজি ৩৬০ গ্রাম ওজেনের ২০টি স্বর্ণের বারসহ আতিয়ার রহমান (৫৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে স্বর্ণের বারসহ পাচারকারী আতিয়ারকে আটক করা হয়। আটক আতিয়ার স্থানীয় পুটখালী গ্রামের মহর আলীর ছেলে।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এরকম একটি গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জেরদার করে। পরে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশি করা হয়।

এক পর্যায়ে তার শরীরে অভিনব কৌশলে টেপ মোড়ানো অবস্থায় ২০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি ৩৬০ গ্রাম। যার বাজার মূল্য দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা বলে জানায় বিজিবি।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার পিএসসি জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page