October 28, 2026, 10:56 am
শিরোনামঃ
খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের ৩টি রাজ্যে দলীয় ভোটে জয়ী ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার মিসৌরি, মিশিগান ও আইডাহো রাজ্যে অভ্যন্তরীণ দলীয় নির্বাচনে জয়লাভ করে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার চেষ্টায় এগিয়ে গেছেন। মার্কিন মিডিয়া এ কথা জানায়।

সাবেক প্রেসিডেন্ট এখন প্রতিটি রাজ্যের মনোনয়ন প্রতিযোগিতায় জয়ী হয়ে আগামী সপ্তাহের ‘সুপার টিউসডে’-এর চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। মঙ্গলবার ১৫টি মার্কিন রাজ্যের ভোটাররা প্রতিটি দলের জন্য তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে। খবর এএফপি’র।
ট্রাম্প জুলাই মাসে পার্টি কনভেনশনে রিপাবলিকান মনোনয়ন প্রাপ্তির দৌঁড়ে বিশাল গতি অর্জন করেছেন এবং সকলেরই প্রত্যাশা মঙ্গলবার কাঙ্খিত ফলাফল আসবে।
তিনি সম্ভবত এবারের নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হতে পারেন। ২০২০ সালের পর থেকে দ্বিতীয়বারের মতো তারা দু’জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মিসৌরি, মিশিগান ও আইডাহোতে শনিবারের নির্বাচনসমূহ ছিল অভ্যন্তরীণ হাইব্রিড এবং ভিন্ন নিয়মে পরিচালিত ভোটিং,এর কিছু ক্ষেত্রে ট্রাম্পের শক্তিশালী প্রভাব থাকা সত্ত্বেও কিছুটা ফাটল ও উত্তেজনা প্রতিফলিত হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস জানায়, মিসৌরিতে ট্রাম্প রাজ্যের প্রতিটি কাউন্টি ককাস জিতে নিয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী, সাবেক দক্ষিণ ক্যারোলিনার গভর্নর নিকি হ্যালিকে অতি সহজেই ধরাশায়ী করেছেন।যে কেউ ‘মিসৌরি রিপাবলিকান পার্টির’ প্রতি আনুগত কাউন্টি ককাসগুলোয় ভোট দিতে পারে।
সিএনএন জানায়, মিশিগানে প্রায় ২,০০০ দলীয় কর্মী একটি ককাস কনভেনশনে ভোট দিয়েছেন এবং ট্রাম্প মনোনয়নে ৩৯ জন প্রতিনিধির সকলেই জিতেছেন।
রাষ্ট্রীয় দলের মধ্যে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা এবং সীমিত ভোট আসার অভিযোগ উঠেছে।
ট্রাম্প সপ্তাহের শুরুতে সীমিত প্রাথমিক ভোটে মিশিগানের ১৬ জন প্রতিনিধিকে জিতে নেন।
এনবিসি ও এবিসি অনুমান করেছে যে, সাবেক প্রেসিডেন্ট পশ্চিমাঞ্চলীয় আইডাহো রাজ্যে রিপাবলিকান ককাসেও সহজেই জিতেছেন।
ট্রাম্পের মনোনয়নের অনিবার্যতার বিরুদ্ধে মঙ্গলবারের সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতায় হ্যালি সারাদেশে দৌড়ঝাঁপ করছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page