October 28, 2026, 10:04 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সকল প্রচেষ্টা নস্যাত করে দিয়েছে ইসরাইল : হামাস

রঅনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সকল প্রচেষ্টা নস্যাত করে দিয়েছে বলে অভিযোগ করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। গতকাল (বৃহস্পতিবার) কায়রোয় কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের প্রতিনিধিদলের আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর এ অভিযোগ করেছে সংগঠনটি।

হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন, ইসরাইল গাজায় গণহত্যা বন্ধ করতে, মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি দিতে এবং বাস্তুচ্যুত গাজাবাসীকে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে দিতে অস্বীকৃতি জানিয়েছে।

তবে কায়রো আলোচনায় অংশগ্রহণকারী হামাসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, “আমরা [ইসরাইলি] শত্রুর চূড়ান্ত প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছি।” তিনি বলেন, “স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার ন্যুনতম দাবি মেনে নেয়ার মানসিকতা এখন পর্যন্ত তেল আবিব দেখায়নি। আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আমরা ছাড় দিতে প্রস্তুত নই।”

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় হামাস এই উপত্যকা থেকে সব দখলদার সেনা প্রত্যাহার, বাস্তুচ্যুত ফিলিস্তিনি জনগণকে তাদের ঘরবাড়িতে ফিরতে দেয়া, অবাধ ত্রাণের প্রবেশ এবং গাজা পুনর্গঠনের কাজ শুরু করার শর্ত দিয়েছে।

হামাসের আরেক নেতা মাহমুদ মারদাওয়ি বলেছেন, যুদ্ধবিরতির আলোচনার ভাগ্য এখন ইসরাইলের প্রধান সহযোগী আমেরিকার ওপর নির্ভর করছে। মার্কিন সরকার চাইলে পবিত্র রমজান মাস শুরুর আগেই একটি যুদ্ধবিরতিতে পৌঁছা সম্ভব হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page