November 8, 2026, 4:54 am
শিরোনামঃ
দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি বিমান হামলায় ২১ জন নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনী শনিবার গাজায় একাধিক বিমান হামলা চালিয়েছে। ইসরাইলি ওই  বিমান হামলায়  ২১ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে বলে জানা গেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

হামাস ও ইসরাইল আবারও একে অপরের বিরুদ্ধে নাজুক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দুই বছরের যুদ্ধের পর ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শনিবার ছিল সবচেয়ে ভয়াবহ দিনগুলোর মধ্যে একটি।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকায় একজন ‘সশস্ত্র সন্ত্রাসী’ তথাকথিত ইয়েলো লাইন অনুপ্রবেশ করে ইসরাইলি সৈন্যদের ওপর গুলি চালিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ব্যবহৃত একটি রুটে এ ঘটনা ঘটেছে। তারা আরও বলেছে, তারা ‘গাজা উপত্যকায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে।’

হামাস কর্তৃপক্ষের অধীনে পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘আজ সন্ধ্যায় গাজায় যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে পাঁচটি পৃথক ইসরাইলি বিমান হামলায় ২১ জন শহীদ হয়েছেন।’

তিনি বলেন, মধ্য গাজা উপত্যকার নুসাইরাতের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় সাতজন নিহত এবং ১৬ জনেরও বেশি আহত হয়েছেন।  গাজা সিটির পশ্চিমে আল-নাসর জেলার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরাইলি বিমান হামলায় চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর গুলিতে ৩১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page