September 29, 2026, 5:20 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধ বন্ধে চুক্তি চাই কিন্তু মার্কিন চাপের কাছে নতি স্বীকার করব না : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন সিনিয়র নেতা বলেছেন, তার সংগঠন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তি করতে চায় ঠিকই কিন্তু তাই বলে মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না হামাস।

সামি আবু জুহরি গতকাল (রোববার) এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তার সংগঠন ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে পাঠানো একটি প্রস্তাব হাতে পেয়েছে এবং সেটি পর্যালোচনা করে দেখছে।

তিনি বলেন, “দখলদারদের কাছ থেকে পাওয়া প্রস্তাব আমরা পর্যালোচনা করে দেখছি, তবে এ ব্যাপারে আমাদের জবাব দিতে দেরি হবে।” হামাস নেতা জুহরি বলেন, “গাজা উপত্যকার ওপর ইসরাইলি দখলদারদের আগ্রাসন বন্ধ না হয় এমন কোনো চুক্তি প্রতিরোধ আন্দোলন মেনে নেবে না।”

সামি আবু জুহরি বলেন, “আমরা মিশর ও কাতারকে জানিয়ে দিয়েছি, আমরা চুক্তিতে পৌঁছাতে চাই কিন্তু এক্ষেত্রে মার্কিন চাপের বিন্দুমাত্র মূল্য আমাদের কাছে নেই।”

সামি আবু জুহরির এ বক্তব্যের একদিন আগে হামাসের উপ প্রধান খলিল আল-হাইয়্যা জানিয়েছিলেন, তারা মিশর ও কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধ ও পণবন্দিদের মুক্তির বিষয়ে ইসরাইলে একটি প্রস্তাব হাতে পেয়েছেন।

গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন বন্ধ করার ব্যাপারে প্রবল আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে ইসরাইল। কিন্তু তা সত্ত্বেও উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় আগ্রাসন চালাতে চায় তেল আবিব। ইহুদিবাদী সরকার দাবি করেছে, রাফা অভিযান শুরু করার আগে ‘সর্বশেষ প্রচেষ্টা’ হিসেবে হামাসকে পণবন্দি মুক্ত করার ব্যাপারে একটি প্রস্তাব দেয়া হয়েছে।

ওই প্রস্তাবের মাধ্যমে চুক্তি হলে রাফা অভিযান বন্ধ রাখা হবে বলে দাবি করেছে তেল আবিব। তবে হামাস ওই প্রস্তাব পর্যালোচনা করা কথা ঘোষণা করে বলেছে, গাজা উপত্যকার ওপর আগ্রাসন বন্ধ করে দখলদার সেনাদের উপত্যকা থেকে পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত কোনো পণবন্দি মুক্তি পাবে না।

আজকের বাংলা তারিখ



Our Like Page