October 19, 2026, 12:56 am
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধ বিরতির মাঝেই ফিলিস্তিনির পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুদ্ধ বিরতির মাঝেই ইসরাইলি সৈন্যরা অধিকৃত পশ্চিম তীরে ১৫ বছর বয়সী দুই কিশোরকে হত্যা করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ কথা বলেছে।

অন্যদিকে ইসরাইল তাদেরকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছে এবং ওই দুই কিশোর আক্রমণ চালানোর চেষ্টা করছিল বলে অভিযোগ করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরজুড়ে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে, যা ইতোমধ্যে আন্তর্জাতিক নিন্দার মুখে পড়েছে। ইসরাইলি সামরিক বাহিনী ও সরকারের ভেতর থেকেও ঘটনাগুলো সমালোচনার মুখে পড়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কিছুক্ষণ আগে কারমেই জুর সম্প্রদায়ের সংলগ্ন এলাকায় অভিযানরত আইডিএফ সৈন্যরা সন্ত্রাসী হামলা চালানোর জন্য আসা দুই সন্ত্রাসীকে হত্যা করেছে।

তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষও বিস্তারিত তথ্য দেয়নি।

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বৃহস্পতিবার গাজায় আটক শেষ চার জিম্মির মধ্যে একজনের মরদেহ ইসরাইলকে হস্তান্তরের পর এই মৃত্যুর ঘটনা ঘটল।

ফরেনসিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে, রেড ক্রসের মাধ্যমে পাওয়া মৃতদেহটি মেনি গোদারের। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নেতৃত্বাধীন হামলার নিহত হন। সেসময় তার বয়স ছিল ৭৩ বছর।

এদিকে, রামাল্লা-ভিত্তিক ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বসতি স্থাপনকারীরা উত্তরের দেইর ইস্তিয়া শহরের কাছে হাজ্জা হামিদা মসজিদে আগুন দিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page