August 16, 2026, 10:06 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

রমজান নাগাদ যুদ্ধবিরতি নিশ্চিত করা কঠিন হবে : বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার সতর্ক করে দিয়ে বলেছেন, মুসলমানদের পবিত্র রমজান মাস নাগাদ ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করা কঠিন হবে। খবর এএফপি’র।

দীর্ঘ পাঁচ মাস ধরে চলা এ সংঘাত বন্ধে কোন চুক্তি রমজান নাগাদ নিশ্চিত করা যাবে কিনা জানতে চাইলে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘এটি কঠিন মনে হচ্ছে।’ চাঁদ দেখা সাপেক্ষে রোববার এ মাস শুরু হওয়ার কথা রয়েছে।
বাইডেন আরো বলেন, রমজান মাস ঘনিয়ে আসার সাথে সাথে ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমে সহিংসতার সম্ভাবনা নিয়ে ‘আমি অনেক চিন্তিত’।
হামাসের সশস্ত্র শাখা শুক্রবার তাদের সমর্থকদের পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গনে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে। আগের বছরগুলোতে রমজানের সময় এ মসজিদ প্রাঙ্গন সহিংসতার একটি কেন্দ্রবিন্দু ছিল।
তারা আরো বলেছে, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করে নেয়ার যে দাবি জানানো হয়েছে সে বিষয়ে এ সংগঠন কোন আপস করবে না।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাসের নজিরবিহীন হামলার মধ্যদিয়ে ইসরাইল-হামাস যুদ্ধে সূত্রপাত হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page