September 7, 2026, 7:54 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে হারানো ১০০ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ী সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. লিটন মন্ডল (২৪)। প্রায় ১১ মাস আগে একটি চায়ের দোকানে ভুলে মোবাইল ফোন ফেলে আসেন। পরবর্তীতে খুঁজে না পেয়ে নিকটস্থ থানায় জিডি করেন। জিডির ১১ মাস পর আজ তিনি মোবাইলটি হাতে পেয়েছেন।

শুধু লিটন মন্ডল নয়, তার মতো এমন একশ জনকে আজ জেলা পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিয়েছে।

হারানো ফোন হাতে পেয়ে লিটন মন্ডল বলেন, একটি চায়ের দোকানে আমার ফোনটি ভুলে রেখে আসি। পরে নিকটস্থ থানায় জিডি করি। হারিয়ে যাওয়া মোবাইল যে পুনরায় ফিরে পাব তা কখনো ভাবিনি। আজ জেলা পুলিশ আমার হারিয়ে যাওয়া মোবাইলটি ফিরিয়ে দিয়েছে। জেলা পুলিশকে অনেক ধন্যবাদ।

মনিরুল ইসলাম নামের আরেকজন বলেন, প্রায় ৭ থেকে ৮ মাস আগে আমার বাসা থেকে ফোনটি চুরি হয়ে যায়। পরে নিকটস্থ থানায় জিডি করি। ভেবেছিলাম ফোনটি আর ফেরত পাব না। গতকাল হঠাৎ পুলিশ সুপার কার্যালয় থেকে ফোন দিয়ে জানায় আমার হারানো মোবাইলটি পাওয়া গেছে। আজ পুলিশ সুপার কার্যালয়ে এসে মোবাইলটি হাতে পেয়ে খুব আনন্দ লাগছে। জেলা পুলিশকে অনেক ধন্যবাদ জানাই।

জানা গেছে, রাজবাড়ী জেলার পাঁচটি থানায় প্রতিদিন মোবাইল হারানোর জিডি হয়। জিডি নিয়ে নিয়মিত কাজ করে জেলা পুলিশের একটি চৌকস টিম। সেই জিডিগুলোর প্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল উক্ত হারানো অথবা চুরি যাওয়া ১০০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে, যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ।

পুলিশ সুপার বলেন, এ কাজটি করতে পেরে আমরা খুবই আনন্দিত। হারানো কোনোকিছু ফিরে পেলে মানুষ যে আনন্দ পায় এটাই আমাদের প্রাপ্তি, আমাদের সাফল্য। রাজবাড়ী জেলার জনগণকে বলব যেকোনো প্রয়োজনে পুলিশ আপনাদের পাশে আছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.ইফতেখারুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page