October 6, 2026, 1:27 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে ময়লার স্তূপে মিললো ২০ লাখ টাকার হেরোইন ; ১ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে সাবিয়ার রহমান ওরফে স্বাধীন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার বাড়ির পাশের ময়লার স্তূপ থেকে ২০ লাখ টাকার হেরোইন জব্দ করা হয়।

শুক্রবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে গোদাগাড়ী উপজেলার পিরিজপুর বাগানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৫ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার স্বাধীন গোদাগাড়ী উপজেলার পিরিজপুর বাগানপাড়া এলাকার মৃত বাইতুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী একটি দল শুক্রবার রাতে মাদক কারবারি স্বাধীনের বাড়ি ঘেরাও করে। এ সময় পালানোর চেষ্টাকালে হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। পরে আসামির বাড়ির পাশে ময়লা স্তুপে মাটির ২ ফিট গভীরে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।



Our Like Page