October 4, 2026, 8:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

রাফায় ইসরায়েলী অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন গাজার রাফায় বড়ো ধরনের স্থল অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সোমবার ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রীর কাছে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
এর আগে ওয়াশিংটনের উদ্বেগ নিয়ে আলোচনার জন্যে ইসরায়েল প্রতিনিধি দল পাঠাতে সম্মত হলেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রমজানে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি জানিয়ে যে প্রস্তাব পাশ হয়েছে তাতে যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকায় তেলআবিব সে সিদ্ধান্ত থেকে সরে আসে। তারা প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করার পর ওয়াশিংটনে ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্টের সাথে বৈঠককালে ব্লিঙ্কেন রাফায় বড়ো ধরনের স্থল অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ পুর্নব্যক্ত করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
বৈঠকে ব্লিঙ্কেন বৃহৎ স্থল অভিযানের বিকল্পের ওপর গুরুত্বারোপ করেন যাতে ইসরায়েলের নিরাপত্তা ও বেসামরিক ফিলিস্তিনীদের সুরক্ষাও নিশ্চিত হয়।
এদিকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভোটদানে বিরত থাকায় হতাশ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরায়েল।
তারা বলেছে, এটি যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান থেকে স্পষ্ট পিছু হটা।



Our Like Page