October 28, 2026, 2:29 pm
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ওয়ার মেশিন সংশ্লিষ্ট ৫শ’টিরও বেশি লক্ষ্যবস্তুর ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে জড়িত ৫শ’টিরও বেশি লক্ষ্যবস্তুর ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে, কারণ কিয়েভে মস্কোর আগ্রাসনের দুই বছর পর সেখানে এখনো যুদ্ধ চলছে। বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ এ কথা জানিয়েছে।

ট্রেজারি বিভাগের এক মুখপাত্র বলেন, শুক্রবারের এ পদক্ষেপ ‘রাশিয়া, মস্কোর সক্ষমতা এবং দেশটির যুদ্ধযন্ত্রকে আঘাত করবে।’
মুখপাত্র আরো বলেন, এসব নিষেধাজ্ঞা মার্কিন ট্রেজারি এবং পররাষ্ট্র উভয় বিভাগ থেকে আরোপ করা হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কথা উল্লেখ করে মার্কিন ট্রেজারি বিভাগ বলেছে, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটিই হবে সবচেয়ে বড় একক ধাপ।’
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশি দেশ ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে ওয়াশিংটন ও তার মিত্ররা মস্কোর রাজস্ব এবং সামরিক শিল্প খাত লক্ষ্য করে অনেক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এ ধরনের প্রচেষ্টার মধ্যে তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানি থেকে মস্কোর রাজস্ব আয় কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো জ্বালানি তেলের মূল্যসীমা বেঁধে দেয়।
খবরে বলা হয়, ক্রেমলিনের বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনি গত সপ্তাহে আর্কটিক কারাগারে মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্র শুক্রবার নতুন করে রাশিয়ার বিরুদ্ধে এসব নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে।
এরআগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পরিকল্পনা পুনর্ব্যক্ত করে বলেছিলেন, ‘নাভালনির মৃত্যুর জন্য দায়ী পুতিন।’

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page