October 4, 2026, 9:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ৮৫ শতাংশ মানুষ মনে করেন দেশের উন্নয়নে পুতিনের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ফেডারেল অ্যাসেম্বলিতে জাতির উদ্দেশে দেওয়া বার্ষিক ভাষণ অনুসরণ করা ৮০ শতাংশেরও বেশি রাশিয়ানরা মনে করেন, বর্তমান প্রেসিডেন্টের দেশের উন্নয়নের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং তিনি এসব পরিকল্পনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন। রাশিয়ার শীর্ষ জরিপ সংস্থার দেশব্যাপী পরিচালিত এক জরিপ থেকে এ তথ্য জানা যায়। খবর তাসের।

রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টার (ভিসিআইওএম) ১ মার্চ দেশটির প্রাপ্তবয়স্ক ১,৬০০ মানুষের মধ্যে জরিপটি চালায়।
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ‘যারা ভাষণটি অনুসরণ করেছেন তাদের মধ্যে ৮৫ শতাংশ বলেছেন, দেশের উন্নয়নের জন্য পুতিনের একটি সুস্পষ্ট পরিকল্পনা এবং একটি কৌশল রয়েছে। এক্ষেত্রে প্রতি ১০ জনের একজন উত্তরদাতা (১০ শতাংশ) মনে করেন, দেশের উন্নয়নের জন্য পুতিনের কোনও কৌশল বা পরিকল্পনা নেই।
এদিকে এ জরিপে অংশগ্রহণ করা অধিকাংশই (৮৬ শতাংশ) মনে করেন, প্রেসিডেন্ট এ পরিকল্পনা সম্পূর্ণ বা আংশিকভাবে বাস্তবায়ন করতে পারেন।



Our Like Page