August 16, 2026, 1:48 pm
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া ও চীন একে অপরের সমর্থনে একে অপরের পাশে দাঁড়াবে : চীনের রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মস্কো এবং বেইজিং একে অপরকে সমর্থন করে ‘একে অপরের পাশে’ দাঁড়াবে। রাশিয়ায় চীনের রাষ্ট্রদূত ঝাং হানহুই তাস’কে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হওয়ায় সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে অভিনন্দন জানিয়েছেন। এটি দুই নেতার মধ্যে দৃঢ় বন্ধুত্ব এবং পারস্পরিক রাজনৈতিক বিশ্বাসকে প্রতিফলিত করে। যে বিষয়গুলো তাদের মূল জাতীয় স্বার্থকে প্রভাবিত করে সে বিষয়ে দেশ দু’টি একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। অন্যদিকে ‘একে অপরের পাশে’ থাকার কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী হয়ে উঠছে।
তিনি জোর দিয়ে বলেন, শি জিনপিং এবং ভøাদিমির পুতিনের কৌশলগত দিকনির্দেশনার অধীনে, ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতার রাশিয়া-চীনা সম্পর্ক এখন ‘পুরো ইতিহাসের সবচেয়ে অনুকূল সময়ে প্রবেশ করেছে।’
রাষ্ট্রদূত বলেন, ‘দ্বিপাক্ষিক লেনদেন ২৪০ বিলিয়ন মার্কিন ডলারের সীমা অতিক্রম করেছে। ‘মেইড ইন চায়না’ ট্রেডমার্ক ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। রাশিয়ান ভোক্তাদের মধ্যে আরও বেশি বিশ্বাস অর্জন করছে। রাশিয়ান কৃষি পণ্য এবং সামুদ্রিক খাবারের জন্য চীনে প্রচুর চাহিদা রয়েছে।’
চীনা কূটনীতিকের মতে, দুই দেশের মধ্যে মানবিক সহযোগিতাও বাড়ছে। দুই দেশ সংস্কৃতি, শিল্প, পর্যটন এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও তাদের যোগাযোগ বিস্তৃত করছে।
রাষ্ট্রদূত বলেন, ‘বহুমুখী রুশ-চীনা সহযোগিতার গতিশীল উন্নয়ন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page