October 28, 2026, 6:55 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া-ন্যাটো সংঘাতে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া ও মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মধ্যে সম্ভাব্য সংঘাতের ভয়াবহ পরিণতির ব্যাপারে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনকে কেন্দ্র করে ন্যাটোর সঙ্গে রাশিয়ার সংঘাত বেধে যেতে পারে বলে উল্লেখ করে তিনি বলেছেন, “প্রত্যেকের কাছে এটি স্পষ্ট যে, ওই যুদ্ধ শুরু হলে পৃথিবী পূর্ণ-মাত্রার তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক-কদম দূরে থাকবে। আমার মনে হয় না কেউ সেরকম কিছু চায়।”

নতুন করে ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এক বক্তব্যে ভ্লাদিমির পুতিন এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে গতমাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন যে বক্তব্য দিয়েছিলেন তা বাস্তবায়ন করা হলে ন্যাটোর সঙ্গে সরাসরি রাশিয়ার যুদ্ধ বাধবে কিনা এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন, আধুনিক বিশ্বে সবকিছু সম্ভব।

রুশ নেতা বলেন, তিনি আশা করছেন ম্যাকরন ইউক্রেন যুদ্ধের বিস্তৃতি ঘটানোর পরিবর্তে শান্তি খুঁজে বের করার কাজে ভূমিকা রাখবেন।

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয় ১৫ থেকে ১৭ মার্চ। নির্বাচনে পুতিন ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। এই জয়ের ফলে পুতিন আরও ছয় বছরের জন্য দেশটির ক্ষমতায় থাকছেন।

বিপুল জয়ের পর যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে উপহাস করে পুতিন বলেন, অনেক পশ্চিমা দেশের চেয়ে রাশিয়ার গণতন্ত্র বেশি স্বচ্ছ। এই নির্বাচন যুক্তরাষ্ট্রের মেইল-ইন ভোটের (ডাকযোগে ভোট প্রদান) মতো নয়, সেখানে ১০ ডলার দিয়ে একটি ভোট কেনা যায়।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page