May 6, 2026, 11:28 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

রুশ ও ইউক্রেনীয়দের ভিসা বাতিল করলো শ্রীলঙ্কা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শ্রীলংকা রুশ ও ইউক্রেনীয়দের জন্যে দীর্ঘমেয়াদী ভিসা বাতিল করার ঘোষণা দিয়েছে।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর হাজার হাজার রুশ ও ইউক্রেনীয় এই ভিসানীতি ব্যবহার করে শ্রীলংকায় বসবাস করে আসছে।
রোববার দেশটির অভিবাসন বিষয়ক কমিশনার জেনারেল হর্ষ ইলুকপুটিয়া বলেছেন, সরকার আর ভিসার মেয়াদ বাড়াবে না। আগামী ৭ মার্চের মধ্যে তাদের ফিরতে হবে।
তিনি আরো বলেছেন, বিমান চলাচল পরিস্থিতি এখন স্বাভাবিক। তাদের ফিরে যাওয়ায় কোন বাঁধা নেই।
সরকারি হিসেব মতে, গত দু’বছরে দুই লাখ ৮৮ হাজার রুশ এবং প্রায় ২০ হাজার ইউক্রেনীয় শ্রীলংকা সফর করেছে।
তবে হাজার হাজার রুশ এবং কিছু সংখ্যক ইউক্রেনীয় দ্বীপ রাষ্ট্রটিতে স্থায়ী হওয়ার চেষ্টা করার প্রেক্ষাপটে শ্রীলংকান সরকার এ ঘোষণা দিল।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page