October 5, 2026, 1:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

লেবাননে হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ’র একজন কমান্ডার নিহত হয়েছেন।

ইসরাইলের সামরিক বাহিনী সোমবার এ কথা জানিয়েছে।
ইসরাইল ও ইরানপন্থি শিয়া সশস্ত্র গোষ্ঠীটির মধ্যে আন্ত:সীমান্ত সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে রবিবার দিবাগত রাতে এই হামলা চালানো হয়।
সোমবার এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননের সুলতানিয়ায় বিমান হামলায় হিজবুল্লাহ গোষ্ঠী অভিজাত রাদওয়ান বাহিনীর কমান্ডার আলি আহমদ হুসেইন নিহত হয়েছেন।
ইসরাইলী বাহিনী অভিযোগ করে বলেছে, আলি আহমদ হুসেইনসাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলকে টার্গেট করে হামলা চালিয়ে আসছিল।
এদিকে এ হামলায় আরো অন্তত দুজন নিহত হয়েছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আলি আহমদ হুসেইন যার ডাক নাম আব্বাস জাফর তিনি নিহত হয়েছেন। তবে কখন কোথায় তিনি নিহত হয়েছেন সে সম্পর্কে হিজবুল্লাহর পক্ষ থেকে কিছু বলা হয়নি। এছাড়া গোষ্ঠীতে তার অবস্থান সম্পর্কেও কিছু বলা হয়নি।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর থেকে লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরাইলের সঙ্গে গোলা বিনিময় করে আসছে হিজবুল্লাহ গোষ্ঠী। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলি ভূখন্ডে নিয়মিত রকেট হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। ইসরাইলও লেবাননে হিজবুল্লাহর অবস্থানে পাল্টা হামলা চালিয়ে আসছে।
ইসরাইলের অব্যাহত হামলায় প্রায় ২৭০ হিজবুল্লাহ যোদ্ধা ও ৫০ বেসামরিক নিহত হয়েছে। দক্ষিণ লেবাননে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৯০ হাজার মানুষ।



Our Like Page