October 13, 2026, 6:40 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে দু’টি বাণিজ্যিক জাহাজে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার চালানো হামলাটি ছিল তাদের সর্বশেষ হামলা।

হোয়াইট হাউস এবং ইরান সমর্থিত বিদ্রোহী গ্রুপটি এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র
এদিকে ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অব্যাহত হামলা সত্ত্বেও বিদ্রোহী গ্রুপটি লোহিত সাগরে তাদের আক্রমণ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যচ্যুত এবং বাকি দু’টিকে মার্কিন নৌ ডেস্ট্রয়ার দিয়ে ভূপাতিত করা হয়েছে।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলেছে, যে দু’টি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তার একটি ছিল আমেরিকান পতাকাবাহী।
অপরটি সম্পর্কে মার্কিন কেন্দ্রীয় কমান্ড কিছু বলেনি।
জাহাজ দু’টি থেকে হতাহতেরও কোন খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গাজায় ইসরাইলের অব্যাহত নৃশংস অভিযানের কারণে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাতে শুরু করে। এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।
এদিকে ইয়েমেনে প্রায় এক দশক ধরে গৃহযুদ্ধ চলছে। হুথিরা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এ কারণে দেশটিতে তীব্র মানবিক সংকট চলছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page