October 4, 2026, 7:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

শেষ জঙ্গি হাতের মুঠোয় না আসা পর্যন্ত আল শিফা হাসপাতালে অভিযান অব্যাহত থাকবে : ইসরাইলী কমান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরাইলী সামরিক বাহিনীর একজন শীর্ষ কমান্ডার বলেছেন, শেষ জঙ্গি হাতের মুঠোয় না আসা পর্যন্ত গাজার বৃহত্তম আল শিফা হাসপাতালে অভিযান অব্যাহত থাকবে।

এ হাসপাতালে গত কয়েকদিনের তুমুল লড়াইয়ে ১৭০ ফিলিস্তিনী জঙ্গি নিহত এবং জিজ্ঞাসাবাদের জন্যে কয়েকশ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
এ প্রেক্ষিতে ইসরাইলের সামরিক বাহিনীর মেজর জেনারেল ইয়ারন ফিংকেলম্যান শনিবার এক মন্তব্যে বলেছেন, আমরা এ অভিযান অব্যাহত রাখছি। আমরা এ অভিযান তখনই শেষ করবো যখন জীবিত কিংবা মৃত যে কোন ভাবেই শেষ জঙ্গিটি আমাদের হাতে আসবে।
তিনি আরো বলেছেন, হাসপাতালে চিকিৎধীন অসুস্থ ও আহতদের হাসপাতালের নির্দিষ্ট ভবনে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এরপরই ইসরাইল পাল্টা হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে।



Our Like Page