October 5, 2026, 6:56 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

সন্ত্রাসবাদে মার্কিন সমর্থনই ইরান ও রাশিয়ায় সন্ত্রাসী হামলার কারণ : ইরানের শীর্ষ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সন্ত্রাসী গোষ্ঠীগুলির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলির সমর্থনের কারণেই রাশিয়া ও ইরানে সন্ত্রাসী হামলা হয়েছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু-এর সাথে আস্তানায় এক বৈঠকে একথা বলেন।

ইরানি বার্তা সংস্থা তাসনিমের উদ্ধৃতি দিয়ে আশতিয়ানি বলেন, “রাশিয়া ও ইরানে সন্ত্রাসী হামলা পশ্চিমা দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থনের ফলাফল।”
খবর বার্তা সংস্থা তাসের।
২২ মার্চ সন্ধ্যায়, মস্কো নগরীর সীমানার বাইরে, ক্রাসনোগরস্কের ক্রোকাস সিটি হল মিউজিক ভেন্যু লক্ষ্য করে একটি সন্ত্রাসী হামলা চালানো হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই হামলায় ১৪৪ জন নিহত ও ৫৫১ জন আহত হয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনাটি কেন্দ্র করে চার বন্দুকধারীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়। রুশ তদন্ত কমিটি বলেছে, সন্দেহভাজন সন্ত্রাসী ও ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের মধ্যে সংযোগ স্থাপন করে ওই হামলা সংগঠিত হয়েছে।
৩ জানুয়ারি, ২০২৪-এ কেরমান নগরীতে ইরানের সামরিক বাহিনীর অভিজাত ইউনিট ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর কমান্ডার জেনারেল কাসেম সোলায়মানির মৃত্যু বার্ষিকী পালনের এক অনুষ্ঠানে ইরানের মাটিতে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা হয়। ওই হামলায় নিহতের সংখ্যা ছিল ৯৫।



Our Like Page