October 4, 2026, 7:07 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

সন্ত্রাসীদের কঠোর শাস্তি দেয়া হবে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো হামলায় জড়িতদের খুঁজে বের করে তাদেরকে কঠোর শাস্তি আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

গতকাল (শনিবার) টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, এ পর্যন্ত ১১ ব্যক্তিকে আটক করা হয়েছে যার মধ্যে সরাসরি চারজন হামলায় জড়িত ছিল।

তিনি বলেন, এসব সন্ত্রাসী ইউক্রেনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং কিয়েভের পক্ষ থেকে তাদের পালিয়ে যাওয়ার জন্য সীমান্ত খুলে রাখা হয়েছিল।

কনসার্ট হলের হামলায় নিহতদের স্মরণে প্রেসিডেন্ট পুতিন আজ একদিনের জাতীয় শোক ঘোষণা করেন। তিনি বলেন, এই হামলায় জড়িত সবাইকে এবং যারা হামলার পরিকল্পনা করেছে তাদেরকেও অবশ্যই খুঁজে বের করা হবে এবং কোনমতেই তারা বিচার ও শাস্তি এড়াতে পারবে না। যারা তাদেরকে নির্দেশনা দিয়েছে- তারা যেই হোক না কেন, তাদেরকেও শাস্তির মুখে পড়তে হবে।

প্রেসিডেন্ট পুতিন বলেন, যারা রাশিয়ার বিরুদ্ধে হামলা বাস্তবায়ন করেছে এবং সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নিয়েছে, পাশাপাশি যারা তাদেরকে এই বর্বর হামলার জন্য পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা দিয়েছে তাদের সবাইকে নিশ্চিতভাবে শাস্তির মুখে পড়তে হবে।

হামলা শুরুর পরপরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য ও বেসামরিক লোকজন হতাহতদের সাহায্যে এগিয়ে গেছেন তাদের প্রত্যেকের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট পুতিন। তিনি বলন, মস্কো শহর ও আশপাশের অঞ্চল এবং সারাদেশে সন্ত্রাসবাদ বিরোধী বাড়তি ব্যবস্থা নেয়া হয়েছে। এই রক্তাক্ত হামলার জন্য যারা দায়ী তাদেরকে প্রতিরোধ করা এখন সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন পুতিন।

শুক্রবার সন্ধ্যায় চালানো হামলার দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। আমেরিকা ও তার মিত্ররা মিলে এই দায়েশকে সৃষ্টি করেছে, যাদেরকে প্রাথমিকভাবে ইরাক ও সিরিয়ায় লেলিয়ে দেয়া হয়েছিল।



Our Like Page