October 31, 2026, 10:34 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

সবাই নিজ নিজ বাড়িতে থাকুন ; গাজার বাসিন্দাদের প্রতি হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি সামরিক বাহিনী জাতিসংঘকে জানিয়েছে, ওয়াদি গাজার উত্তরে বসবাসকারী প্রত্যেককে ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় স্থানান্তরিত করতে হবে।

গাজা শহরের সকল বেসামরিক নাগরিকসহ উত্তর গাজার ১১ লাখ মানুষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। শিগগিরই স্থল আক্রমণ শুরু করতে যাচ্ছে তারা।
কিন্তু হামাস গাজার বাসিন্দাদের ইসরাইলের এই সতর্কবার্তা অনুসরণ করতে নিষেধ করেছে।
এক বিবৃতিতে হামাস অথরিটি ফর রিফিউজি অ্যাফেয়ার্স উত্তরের বাসিন্দাদের উদ্দেশে বলেছে,‘আপনাদের নিজেদের ঘরেই অবিচল থাকুন এবং এই জঘন্য মনস্তাত্ত্বিক যুদ্ধের দৃঢ় মোকাবিলা করুন।’
ইসরাইলি সামরিক বাহিনী জাতিসংঘকে জানিয়েছে, ওয়াদি গাজার উত্তরে বসবাসকারী প্রত্যেককে ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় স্থানান্তরিত করতে হবে।
পুরো গাজা উপত্যকার অর্ধেক মানুষেরই বসবাস এই অঞ্চলে। বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে দক্ষিণে চলে যেতে হবে গাজা শহরের সব নাগরিককে।
ইসরায়েলের এই সতর্কবার্তাটি মধ্যরাতের ঠিক আগে (গাজা ও জেরুজালেম সময়) দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page