September 30, 2026, 11:36 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার দামেস্ক-আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলের বিমান হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্ক ও দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর বিমানবন্দরগুলোতে ভয়াবহ হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এর ফলে দু’টি বিমানবন্দরই অকার্যকর হয়ে পড়েছে।

সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সেদেশের সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে। এটি বলেছে, দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরের রানওয়েতে গোলা এসে পড়ায় বিমান ওঠানামা বন্ধ করে দিতে হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, “আগ্রাসী ইসরাইলি বাহিনী দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে হামলা চালিয়েছে।”

এ সময় সিরিয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। দু’টি হামলায় বিমানবন্দরের রানওয়ের ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।

ইসরাইলি বাহিনী এমন সময় সিরিয়ায় হামলা চালাল যখন তারা জল, স্থল ও আকাশপথে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইতিহাসের ভয়াবহতম হামলা চালাচ্ছে। গত ছয়দিনের একটানা বোমাবর্ষণে গাজার অন্তত ১,৩৫৪ ফিলিস্তিনি শহীদ ও পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। গাজা উপত্যকায় পোড়ামাটি নীতি অবলম্বন করছে তেল আবিব। বিমান হামলা চালিয়ে একের পর এক আবাসিক ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে তারা।

গত শনিবার সকালে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ‘আল-আকসা তুফান’ নাম দিয়ে ইসরাইলে অকস্যাৎ হামলা চালায়। এরপর ইহুদিবাদী সেনারা গাজা উপত্যকার নিরস্ত্র ও নিরপরাধ ফিলিস্তিনি জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে। গাজায় ভয়াবহ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। আর আমেরিকাসহ গোটা পশ্চিমা বিশ্ব এ যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের পাশে রয়েছে। আমেরিকা এরইমধ্যে তেল আবিবের কাছে অস্ত্রের চালান পাঠানোর পাশাপাশি ভূমধ্যসাগরে স্ট্রাইকিং ফোর্সসহ বৃহত্তম বিমানবাহী রণতরী পাঠিয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page