October 1, 2026, 12:40 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহ মহাসচিবের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ লেবানন সফরকারী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে ‘গাজার ঐতিহাসিক ঘটনাবলী’ নিয়ে আলোচনা করেছেন। গতকাল (শুক্রবার) হিজবুল্লাহর গণযোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে আল-মানার টিভি এ খবর দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার হিজবুল্লাহ মহাসচিবের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সহকারী মেহদি শুশতারি ও বৈরুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মুজতবা আমিনি আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে ছিলেন।

সাইয়্যেদ নাসরুল্লাহ ও আমির-আব্দুল্লাহিয়ান ইসরাইল-গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং পশ্চিম তীরের আল-আকসা মসজিদ ও সংলগ্ন এলাকায় চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নীতি-অবস্থান এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়। গাজায় চলমান পরিস্থিতিতে কার কী দায়িত্ব পালন করা উচিত তা নিয়ে কথা বলেন হিজবুল্লাহ মহাসচিব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তিন আঞ্চলিক দেশ ইরাক, লেবানন ও সিরিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছান। দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি হিজবুল্লাহার নেতাদের সঙ্গে জরুরি আলাপ সেরে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী দামেস্কের উদ্দেশ্যে বৈরুত ত্যাগ করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page