August 15, 2026, 3:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

১০ লাখ মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে চান ইলন মাস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টেসলা, স্পেসএক্স ও স্টারলিংক কোম্পানির মালিক ইলন মাস্কের একটি বড় ধরনের স্বপ্ন রয়েছে। বিশ্বের সেরা এই ধনাঢ্য ব্যক্তির সেই স্বপ্ন অনেকটা অদ্ভুত মনে হতে পারে। কী সেই স্বপ্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইলন মাস্ক জানিয়েছেন, মঙ্গল গ্রহে মানুষ পাঠানো তার অন্যতম ইচ্ছে।

দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে ভারী রকেট ‘স্টারশিপ’ পরীক্ষা করছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। ইলন মাস্ক জানান, যেদিন স্টারশিপ উৎক্ষেপণ সফল হবে, সেদিন তার স্বপ্নও সফল হবে। তবে এবার এলন মাস্ক জানালেন, ১০ লাখ মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে চান তিনি। আর তা সম্ভব হবে স্টারশিপের হাত ধরেই।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি পোস্টে ইলন মাস্ক লিখেছেন, আমরা ১০ লাখ মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়ার প্ল্যান তৈরি করছি।

এর আগে, একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, স্টারশিপই কি এখনও পর্যন্ত সবচেয়ে বড় রকেট এবং মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাবে? সেই প্রশ্নের উত্তরে মাস্ক বলেন, মঙ্গল গ্রহ নিয়ে এখনো অনেক কাজ করা দরকার। একদিন মঙ্গল গ্রহের যাত্রা হবে ফ্লাইট ট্রিপের মতো, অর্থাৎ মানুষ বিমানের মতো ভ্রমণ করে মঙ্গলে পৌঁছাবে। ফলে বুঝতেই পারছেন ভবিষ্য়তে এমনটাই হবে যে, বিদেশ ভ্রমণের মতো আপনি মঙ্গল ভ্রমণ করতে পারবেন।

গত বছর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল কংগ্রেসে ইলন মাস্ক বলেছিলেন, বিশ্বের সবচেয়ে বড় রকেট ‘স্টারশিপ’ তার পরবর্তী ফ্লাইটে সফল হতে পারে। তার তখনই আমার স্বপ্ন সত্যি হবে। এক কথায় বাস্তব রূপ নেবে। স্পেসএক্স তিন থেকে চার বছরের মধ্যে মঙ্গলে একটি মহাকাশযান অবতরণ করতে পারে। আর সেই মহাকাশে করেই মানুষ যাবে মঙ্গলে।

কয়েক মাস আগে, ভবিষ্যতের লঞ্চ প্যাডের একটি ছবিও শেয়ার করেছিলেন ইলন মাস্ক। তিনি সেই লঞ্চ প্যাডটিকে মঙ্গল গ্রহ বলে বর্ণনা করেছেন। মাস্ক সেই দিনটিকে কল্পনা করে ছবিটি দিয়েছিলেন, যেদিন একটি রকেট সফলভাবে মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করবে। আর মঙ্গলে থাকবে মানুষ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page