November 29, 2026, 3:22 pm
শিরোনামঃ
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় আজ বাগেরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ; আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে ৩ জন আটক নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ; ভূমি অফিসে অগ্নিসংযোগ নবাবগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি দিল আরব দল মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের ; ক্ষুব্ধ ইলন মাস্ক মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী
এইমাত্রপাওয়াঃ

জিম্মি মুক্তি নিয়ে আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮৮ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজায় যুদ্ধবিরতি নিয়ে এবং জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে আলোচনা চলছে। তবে, এর মধ্যেও থেমে নেই দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা। রোববারও বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একদিনে আরও ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার (৫ জানুয়ারি) রাফা, নাবলুস ও দেইর আল বালাহ এলাকায় হামলা চালায় ইসরাইলি সেনারা। নাবলুসে দোকান পাট বন্ধ করে সামরিক চেক পয়েন্ট বসিয়েছে তারা।

রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতি বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় ৮৮ জন নিহত এবং ২০৮ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে এক সংঘর্ষে প্যালেস্টেনিয়ান ইসলামিক জিহাদের এক কমান্ডার মারা গেছে।

এদিকে, বন্দিদের ফিরিয়ে আনার বিষয়ে হামাসের সঙ্গে কাতারের দোহায় আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।

বার্তা সংস্থা রয়টার্সকে হামাস জানায়, ইসরাইলের উপস্থাপিত ৩৪ বন্দির একটি তালিকা অনুমোদন করেছে তারা। যা সম্ভাব্য চুক্তিতে বিনিময়ের জন্য ব্যবহার করা যেতে পারে। এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি বলে জানায় হামাস।

যুদ্ধবিরতির আগেই প্রাণ হারানোর আশঙ্কা করছেন ফিলিস্তিনিরা। ২০২৩ সালের অক্টোবর শুরু হওয়া হামলায় এ পর্যন্ত মারা গেছেন ৪৫ হাজারের বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর টানা এই হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ৬৪ জন ব্যক্তিও আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ গাজাবাসী।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page