November 29, 2026, 10:55 am
শিরোনামঃ
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় আজ বাগেরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ; আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে ৩ জন আটক নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ; ভূমি অফিসে অগ্নিসংযোগ নবাবগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি দিল আরব দল মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের ; ক্ষুব্ধ ইলন মাস্ক মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ; ভূমি অফিসে অগ্নিসংযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, দুটি ককটেল বিস্ফোরণ ও ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ নভেম্বর) রাতে উপজেলার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এর আগে একই ইউনিয়নের জঙ্গী শিবপুর বাজারে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া আদিয়াবাদ ইউনিয়ন ভূমি অফিসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

এদিকে লকডাউন কর্মসূচি ঘিরে রাতের বেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে মশাল মিছিল বের করা হয়। স্থানীয় সূত্রের দাবি, এসব কর্মসূচি ও সহিংসতার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। তবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গ্রামীণ ব্যাংকের লোচনপুর শাখার ব্যবস্থাপক জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ২টার পর ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page