September 30, 2026, 10:22 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ন্যাটোকে এশিয়ায় সম্প্রসারণ করা হতে পারে : রুশ এমপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি দশকের শেষ নাগাদ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে এশিয়ায় সম্প্রসারণ করা হতে পারে বলে রাশিয়ার একজন সংসদ সদস্য মন্তব্য করেছেন।

এশিয়ায় পশ্চিমা-বিরোধী আঞ্চলিক কোনো কোনো শক্তিকে বাগে আনতে এই মহাদেশের কয়েকটি দেশকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি মন্তব্য করেন।

রুশ পার্লামেন্টে কমিউনিস্ট পার্টির সদস্য জেনারেল ভিক্তোর সোভোলেভ গতকাল (সোমবার) মস্কোয় এক বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জাপান ও দক্ষিণ কোরিয়াকে ন্যাটোর সদস্য করা হতে পারে। পশ্চিমারা নিঃসন্দেহে এশিয়াকে সামরিকীকরণ করবে বলে তিনি মন্তব্য করেন।

সোভোলেভ বলেন, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতেই ওই দুই দেশকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় সব কিছু করবে আমেরিকা। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে রাশিয়ার রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের প্রতি আহ্বান জানান এই রুশ সংসদ সদস্য।তিনি বলেন, বিষয়টি রাশিয়ার জন্য সত্যিকার হুমকি হয়ে দাঁড়াবে।

এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চলতি মাসের গোড়ার দিকে বলেছিলেন, আঞ্চলিক শক্তিগুলোকে পরাভূত করতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজের সেনা ও সামরিক অবকাঠামো মোতায়েন করতে চায় ন্যাটো।

আজকের বাংলা তারিখ



Our Like Page