September 30, 2026, 5:15 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের টেলকম মন্ত্রীর সৌদি আরব সফর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের টেলকম-মন্ত্রী শ্লোমো কারহি চলতি সপ্তাহে সৌদি আরব সফর করেছেন। মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক সরকার যে চেষ্টা চালাচ্ছে তারই অংশ হিসেবে ইসরাইলি মন্ত্রী রিয়াদ সফর করলেন। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ইসরাইলি মন্ত্রী সৌদি আরব সফর করলেন।

আরব গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে জানা গেছে, ইসরাইলি টেলিকম-মন্ত্রী গত ১ অক্টোবর রিয়াদে প্রবেশ করেন। তিনি রিয়াদে অনুষ্ঠেয় ইউনিভারস্যাল পোস্টাল ইউনিয়ন বা ইউপিইউর একটি সম্মেলনে অংশ নেবেন। জাতিসংঘের ওই ইউনিয়নের সম্মেলন ৫ অক্টোবর পর্যন্ত চলবে।

এর আগে সৌদি আরবে বিশ্ব পর্যটন সংস্থার উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে অংশ নেয়ার অজুহাতে সম্প্রতি ইসরাইলি পর্যটন মন্ত্রী রিয়াদ সফর করেন। তারও তিন সপ্তাহ আগে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৫তম অধিবেশনে অংশ নিতে আরেকটি ইসরাইলি প্রতিনিধিদল সৌদি আরব সফর করে।

ইহুদিবাদী ইসরাইলের কর্মকর্তারা গোপনে সৌদি আরব সফর করে থাকেন বলে বহুকাল ধরে অভিযোগ রয়েছে। তবে এবার সেসব সফর সম্পর্কে রাখঢাক না রেখে বিষয়টিকে প্রকাশ্যে উন্মোচন করে দিল রিয়াদ।

আজকের বাংলা তারিখ



Our Like Page