August 10, 2026, 9:17 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ২৯ কোটি ৪০ ডলার জরুরি সাহায্যের আহ্বান জাতিসংঘের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরের ‘একেবারে জরুরি প্রয়োজন’ মোকাবেলায় জাতিসংঘ বৃহস্পতিবার ২৯ কোটি ৪০ লাখ ডলারের জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে। সেখানে একেবারে সম্প্রতি যুদ্ধ শুরু হওয়ার পর চার লাখেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণভয়ে তাদের ঘরবাড়ি চেড়ে চলে গেছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওমিসএইচএ) বলেছে, এই তহবিল ১২ লাখের বেশি মানুষকে সাহায্য করার জন্য ব্যবহার করা হবে।
শনিবার হামাসের বন্দুকধারীরা ইসরাইলের ছোট শহর কিবুতজিম এবং একটি সঙ্গীতানুষ্ঠানে প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়ে ১,২০০ জনেরও বেশি লোককে হত্যা করে। এই সময় তারা প্রায় ১৫০ জনকে জিম্মি করে।
এরপর ইসরাইল গাজায় পাল্টা বিমান ও কামান হামলা চালিয়ে বিভিন্ন ভবন গুড়িয়ে দেয়। ঘনবসতিপূর্ণ ২৩ লাখ বাসিন্দার এই ছিটমহলে ইসরাইলের হামলায় ১,৪০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
গাজায় নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আগে এই উপত্যকার ৬০ শতাংশ পরিবারের খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগার কথা বিবেচনা করা হয়েছিল।
ওসিএইচএ’র পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ছড়িয়ে পড়া যুদ্ধে বৃহস্পতিবার বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে বর্তমানে মোট ৪২৩,৩০০ জনে দাঁড়িয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page