August 10, 2026, 9:14 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজার বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে সরিয়ে নেয়ার আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ১৩ অক্টোবর, ২০২৩ (বাসস ডেস্ক): ইসরাইল জাতিসংঘকে উত্তর গাজার ১১ লাখ বাসিন্দাকে ২৪ ঘন্টার মধ্যে ভূখন্ডের দক্ষিণেচলেে যেতে বলেছে ইসরাইল। এদিকে মানবিক কারণে জাতিসংঘ এই আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের একজন মুখপাত্র বৃহস্পতিবার এএফপি’কে একথা বলেছেন।
গাজায় কর্মরত জাতিসংঘের কর্মকর্তাদের ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে ‘ওয়াদি গাজার উত্তরে গাজার সমগ্র জনসংখ্যাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় পাঠিয়ে দেয়া হবে।’
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এএফপি’কে বলেছেন, এই এলাকায় জনসংখ্যা প্রায়১১ লাখ ।
ডুজারিক বলেছেন, একই আদেশ স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং ক্লিনিকসহ জাতিসংঘের সমস্ত কর্মী এবং জাতিসংঘের সুবিধাগুলিতে আশ্রয়প্রাপ্তদের জন্যও প্রযোজ্য হবে।
ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ) সাম্প্রতিক দিনগুলোতে গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ৪ লাখ ২৩ হাজার মানুষের মধ্যে ৬০ শতাংশেরও বেশি লোককে আশ্রয় দিচ্ছে।
ওয়াদি গাজার উত্তরে বর্তমানে কতজন লোক অবস্থান করছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
ডুজারিক বলেন, ‘বিধ্বংসী মানবিক পরিণতি ছাড়া এই ধরনের স্থানান্তর করা অসম্ভব বলে মনে করে জাতিসংঘ।’
‘একটি ট্র্যাজেডিকে একটি বিপর্যয়কর পরিস্থিতিতে রূপান্তরিত হওয়া এড়াতে এই ধরনের যে কোনো আদেশ প্রত্যাহরে জাতিসংঘ দৃঢ় আবেদন জানায়। ইতিমধ্যেই সেখানে ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে।’
গত শনিবার হামাসের হামলায় ১,২০০ জনেরও বেশি ইসরাইলি মারা যায় এবং প্রায় ১৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে।
ইসরাইল প্রতিশোধ নিতে ২৩ লাখ লোকের একটি ঘনবসতিপূর্ণ গাজায় ভয়াবহ বিমান ও কামানের গোলা নিক্ষেপ করেছে। এতে ভবনগুলো মাটির সাথে মিশে যায়। এতে এই পর্যন্ত ইসরায়েল ১,৪০০ জনেরও বেশি লোককে হত্যা করেছে, যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক।
শুক্রবার এই সংঘর্ষের বিষয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page