October 6, 2026, 12:40 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে দোকানের ভাড়া চাওয়ায় মালিককে খুন করলো ভাড়াটিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পৃথক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার মধ্যকাশিপুর বাজারে দোকান ভাড়া চাইতে গিয়ে এবং বড়ভিটা ইউনিয়নে আবাদি জমির ওপর দিয়ে ট্রলি নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্য-কাশিপুর এলাকার সৈয়দ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) মধ্য-কাশিপুর বাজারে সুলতানের কাছে ভাড়া চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এ সময় সুলতানের লোকজন রফিকুলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। হামলায় গুরুতর আহত হন রফিকুল। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর দিকে শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধরলার চর-মেখলি এলাকার সাদ্দাম হোসেনের ভূট্টা ক্ষেতের উপর দিয়ে ট্রলি নিয়ে যান হাসান। এতে হাসানের সঙ্গে সাদ্দামের ঝগড়া লেগে যায়। পরে সাদ্দামের মা সমস্ত ভান (৬০) ঘটনাস্থলে আসলে তার উপরও হামলা করেন হাসান। এ সময় সমস্ত ভান মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



Our Like Page