October 6, 2026, 2:29 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়িতে ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৪ জন নিহত হয়েছে। এ সময় দুর্বৃত্তরা দুই জনকে ধরে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার মধ্যরাতে উপজেলার পুজগাং এলাকায় বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয়। নিহতরা হলেন ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সহ-সভাপতি সুনীল ত্রিপুরা এবং সদস্য রুহিনসা ত্রিপুরা। এছাড়াও ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছে। ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা জানান, আজকের যুব সম্মেলন বানচাল করতেই মুখোশধারী নব্য গণতান্ত্রিক ইউপিডিএফ এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশ সুপার।



Our Like Page