October 6, 2026, 2:30 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

খুলনায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় বাড়িতে ঢুকে বিয়ের আশির্বাদপ্রাপ্ত (বাগদান) এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর কৈয়া বাজারের পাশে গোলা গ্রামে এ ধর্ষণ ও লুটপাট হয়।

পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান অভিযুক্ত গোবিন্দ ফৌজদার (৩২) নামে যুবককে আটক করেছে। ভিকটিম কিশোরী ও তার মা-বাবাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, পুলিশের ক্রাইম সিনের সদস্যরা ধর্ষণ সংঘঠিত হওয়া ঘরটি সিল করে দিয়েছে।

প্রতিবেশী ভারতী মল্লিক ও উত্তম কুমার মল্লিক জানান, গোবিন্দ ফৌজদার নামে স্থানীয় এক যুবক প্রায় সময় মেয়েটিকে বিয়ের প্রস্তাবসহ নানাভাবে উৎত্যক্ত করত। কিন্তু মেয়েটি তার প্রস্তাব প্রত্যাখান করায় সে ক্ষুব্ধ হয়। পরে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ তাকে ধর্ষণ ও তার বাড়িতে লুটপাটের ঘটনা ঘটিয়েছে।

তারা জানান, ধর্ষণের শিকার মেয়েটির কিছুদিন আগে আশির্বাদ (বাগদান) হয়েছে। কয়েকদিন পর তার বিয়ে হওয়ার কথা রয়েছে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে তিনজন দুর্বৃত্ত গোলা গ্রামের অবসরপ্রাপ্ত এক সহকারী শিক্ষা কর্মকর্তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির লোকজনকে জিম্মি করে প্রায় একঘণ্টা ধরে ঐ সহকারী শিক্ষা কর্মকর্তার মেয়েকে ধর্ষণ করে। যাওয়ার সময় দুর্বৃত্তরা ঐ বাড়ির স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে যায়।

হরিণটানা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ধর্ষণের শিকার মেয়েটিকে গোবিন্দ নামে একজন যুবক বিয়ের প্রস্তাব দিয়েছিল। ঐ প্রস্তাবে মেয়ের পরিববার রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনজন মিলে ধর্ষণ করেছে। তাকে ধর্ষণের শিকার মেয়েটি সনাক্ত করেছে। আটক গোবিন্দ ফৌজদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য দুই যুবককে গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।



Our Like Page