April 25, 2026, 2:59 am
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে ৪ ইউপিডিএফ নেতাকে হত্যার ঘটনায় মামলা দায়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এর চার নেতাকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

গুলিতে নিহত বিপুল চাকমার চাচা নিরুপম চাকমা বাদী হয়ে অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে বুধবার পানছড়ি থানায় মামলাটি করেছেন বলে জানিয়েছেন পানছড়ি থানার ওসি শফিউল আজম।

এদিকে বুধবার সকালে নিহতদের মরদেহ পানছড়ি থানা থেকে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ময়নাতদন্ত শেষে চারজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সোমবার গভীর রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের দুর্গম অনিল পাড়ায় দুর্বৃত্তের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা নিহত হন।

লোগাং ফেরাচ্ছে ৫ বছর আগের আতঙ্কের স্মৃতি পরে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে ইউপিডিএফ সংগঠক নীতি দত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরা।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানিয়েছিলেন, “মঙ্গলবার সেখানে গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনে যোগ দিতে ওই চার জন সেখানে অবস্থান করছিলেন। রাতে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়।”

এই ঘটনার জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক) কে দায়ী করেছে ইউপিডিএফ। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ গণতান্ত্রিকের সভাপতি শ্যামল চাকমা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page