October 6, 2026, 3:59 pm
শিরোনামঃ
কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচননা করার আবেদন করলেন তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা রাশিয়ার সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র : ট্রাম্প ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সাভারে সন্ত্রাসীদের হামলায় দোকান ভাঙচুর ও লুট ; নারীসহ ৩ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাভারে পূর্ব শত্রæতাকে কেন্দ্র করে দোকান ভাঙচুর ও বাড়িতে প্রবেশ করে টাকা এবং স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে।এসময় একই পরিবারের নারীসহ তিন জন আহত হয়েছে।

বুধবার সকালে সাভার মডেল থানা উপপরিদর্শক(এসআই) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এরআগে মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-নাছিমা আক্তার, তার ছেলে পারভেজ সম্পদ ও রুনু আক্তার ।

অভিযুক্তরা হলেন-মনোয়ার মুন্না,কাউসার সেন,লায়লা,তাহেরা।

ভুক্তভোগী নাছিমা বেগম জানান,‘হঠাৎ করেই কয়েক জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে।এসময় বাড়িতে প্রবশে করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে সন্ত্রাসীরা। ওই সময় সন্ত্রাসীদের বাঁধা দিতে যায় আমার বোন ও আমার ছেলে। কিন্তু সন্ত্রাসীরা এসময় আমার ছেলে ও বোনকে মারধর করে যাওয়ার সময় বাড়ির সামনে দোকানও ভাঙচুর করে। পরে স্থানীয়দের সহায়তায় আমরা হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছি’-বলে জানান তিনি।

এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page