November 29, 2026, 11:35 am
শিরোনামঃ
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় আজ বাগেরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ; আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে ৩ জন আটক নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ; ভূমি অফিসে অগ্নিসংযোগ নবাবগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি দিল আরব দল মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের ; ক্ষুব্ধ ইলন মাস্ক মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী
এইমাত্রপাওয়াঃ

যশোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের বেনাপোলে বসতঘর থেকে স্বামী- স্ত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কালাম হোসেনের ছেলে ইয়ামিন (২৫) এবং ইয়ামিনের স্ত্রী তনু খাতুন (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহ খানেক আগে ওই বাসাটি ভাড়া নেন ইয়ামিন ও তনু দম্পতি। এর আগে তারা যশোরের পুলেরহাটে থাকতেন। ইয়ামিনের একটি পোল্ট্রি ব্যবসা রয়েছে। দেনার জন্য তিনি নিজের বাড়ি ও জমি বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে। এই দম্পতির সাত মাসের একটি পুত্র সন্তান রয়েছে। শুক্রবার ভোরে প্রতিবেশীরা শিশুটির কান্নার আওয়াজ শুনে ঘরের ভেতর জানালার ফাঁক দিয়ে তাকালে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বাহাদুরপুর বাজারের পাশে একটি ভাড়া বাসা থেকে স্বামীর-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page