October 6, 2026, 4:48 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জে একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ফতুল্লার পাগলার নুরবাগ এলাকার ওই ভবনের পঞ্চম তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রাজ্জাক শরীয়তপুরের জাজিরা উপজেলার মৃত আব্দুল খাঁর ছেলে। তিনি ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

নিহতের ছেলে আকাশ জানান, তার মা পাঁচ মাস আগে মারা যান। বাবাকে নিয়ে তিনি ওই ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি রাজধানীর নবাবপুরে একটি দোকানে চাকরি করেন। তার বাবা আব্দুর রাজ্জাক এক সময় রাজমিস্ত্রির কাজ করলেও বর্তমানে অবসর জীবন যাপন করতেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি দোকান থেকে বাসায় ফিরে এসে দেখেন ফ্ল্যাটের দরজা তালাবদ্ধ। এ জন্য তিনি নিকটস্থ খালার বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে আবারও রাত সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে তালাবদ্ধ দেখতে পান। পরে এক বন্ধুর বাসায় গিয়ে রাতযাপন করেন। পরের দিন (শুক্রবার) সকাল সাড়ে ৯টার দিকে বাসায় ফিরে আবারও তালাবদ্ধ দেখতে পেয়ে বন্ধুকে নিয়ে ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে খাটের ওপর হাত-পা বাঁধা অবস্থায় তার বাবার মরদেহ দেখতে পান।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে আসছে। পরিবারের অন্য সদস্যদের খবর দেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম মিয়া জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তসহ রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page