October 6, 2026, 4:49 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা ; গ্রেপ্তার ১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীনের কর্মীর ওপর হামলার ঘটনায় রিয়াজ উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে মিরসরাই পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হামলার ঘটনায় করা মামলার চার নম্বর আসামি তিনি।

মিরসরাই থানার ওসি শহিদুল ইসলাম বলেন, হামলায় আহত মাসুদ রানা বাদী হয়ে মামলা করেছিলেন। এ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ১২ ডিসেম্বর রাতে মিরসরাইয়ের বড়তাকিয়া উত্তর বাজারের সৈদালী রাস্তার মুখে মাসুদের বাড়ির সামনে যুবলীগ নেতা মাসুদ রানার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে অতর্কিত হামলা চালায় ১৫-২০ জন। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানাসহ ৭ জনকে আসামি করে মামলাটি করেন মাসুদ।



Our Like Page