October 6, 2026, 4:47 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি যুবক আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপারের সময় তাদের লক্ষ্য করে গুলি করে বিএসএফ।

আহতরা হলেন- হাতিবান্ধা উপজেলার দৈখাওয়ার আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া (২১), একই উপজেলার গেন্দিকুরি এলাকার বাসিন্দা শ্রী সুজন (২১) এবং গেন্দুকুরি বিলুপ্ত সিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া (৩৫)।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) দৈখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক মো. বশির উল্লাহ জানান,  দৈখাওয়া বিওপির সীমান্ত পিলার ৯০১ হতে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে বান্নিগড়া নামক স্থানে ঘন কুয়াশার মধ্যে ভোর ৪টার দিকে বাংলাদেশে একদল  চোরাকারবারী কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপার করছিল। এ সময় ভারতের বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে। এতে বাংলাদেশি তিন চোরাকারবারীর দুইজনের পায়ে ও একজনের হাতে গুলি লাগে। এ সময় অন্যরা পালিয়ে যান। পায়ে গুলি লাগা আহত দুইজন চোরাকারবারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অপরজন অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন আছেন।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গরু পারাপারকারী আহতের খবর শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 



Our Like Page